রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম

যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

প্রতিবছর বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করেন। তবে ভিসার ধরন সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝিও বড় বিপদের কারণ হতে পারে। এবার সে বিষয়েই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বার্তায় জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক সফর বা চিকিৎসার উদ্দেশ্যে দেয়া হয়। এই ভিসায় থেকে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানে ডিগ্রি প্রোগ্রাম কিংবা ক্রেডিটভিত্তিক কোর্সে ভর্তি হওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতির লঙ্ঘন। এমনকি অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

অনেকে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে পড়াশোনার সুযোগ খোঁজার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের পদক্ষেপ বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য নির্দিষ্ট স্টুডেন্ট ভিসা (যেমন এফ-১) গ্রহণ করাই একমাত্র বৈধ পথ।

বিশেষজ্ঞরা বলছেন, ভিসার শর্ত লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে ভিসা আবেদন বাতিল হওয়া, এমনকি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.