শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু

প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সম‌য়কা‌লে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মার্কিন এই কূটনীতিক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মারা যান। 

বুধবার (১৮ ফেব্রুয়া‌রি) এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মাইলামের মৃত্যুর খবর দেন। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবু‌কে মাইলামের মৃত্যুর খবর দিয়েছেন। তি‌নি মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাতে মৃত্যুর খবরটি দেন।

নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ক‌রেন মাইলাম। তি‌নি ১৯৯০ থেকে ১৯৯৩ সময়কালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছর ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন সা‌বেক এই মা‌র্কিন রাষ্ট্রদূত। তি‌নি অন্তর্বর্তী সরকারের সদ‌্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গেও সাক্ষাৎ ক‌রে‌ছি‌লেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.