জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের ৯৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের ঢাকা ও চট্টগ্রাম কাস্টমসসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট এবং বিভিন্ন কমিশনারেটে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বদলিকৃত ও পদায়ন করা কর্মকর্তারা আগামী ৮ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এরপর সংশ্লিষ্ট নতুন কর্মস্থলে যোগদান করবেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









