৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এই যাচাই শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
এর ধারাবাহিকতায় বাদ পড়া আরও ৪০ প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









