বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারেক রহমানকে অভিবন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে, এমন প্রত্যাশার কথাও বলা হয়। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উন্নতমানের মার্কিন সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করার প্রত্যাশা জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান ট্রাম্প।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









