রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আজ মা‌র্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

আজ মা‌র্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ (২২ ফেব্রুয়ারি) দুপু‌রে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পররাষ্ট্র্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, সোমবার দুপু‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এছাড়া, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

গতকাল (রোববার) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ঢাকায় নিযুক্ত চার দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনার সাক্ষাৎ ক‌রেন। শুরু‌তে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান। এরপর ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, ভার‌তীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা ও পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার ইমরান হায়দার পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.