বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে: নতুন চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে: নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বলেন, ‘যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম এই কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘যারা কোনো অন্যায় করেননি, তারা কোনো হয়রানির শিকার হবেন না অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী, তাদের প্রাপ্য সাজা তাদের পেতে হবে।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে, আমি একইভাবে কাজ করব। নিজের দক্ষতা, মেধা, জ্ঞান প্রয়োগ করে আরও দক্ষভাবে মামলাগুলো পরিচালনার চেষ্টা করবো।’

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.