সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.