গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার থেকে বদলি করে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোহা. হাবিবুল্লাহকে গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার থেকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








