সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোনো সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

কোনো সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘কোনো বিভেদ-দ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ করা শেখেননি।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, নিরাপত্তা প্রহরীকে মারধরসহ বিভিন্ন অভিযোগে প্রসিকিউটর সুলতান মাহমুদকে অপসারণ করতে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের অনুরোধের বিষয়টি সামনে চলে এসেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, ‘কোনো বিভেদ-দ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ (সমঝোতা) করা শেখেননি। তার মাধ্যমে কোনো কম্প্রোমাইজ হবে না।’

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। একটি পরিবারেও অনেক কিছু হয়। তাই বলে কি পরিবার চলে না? ট্রাইব্যুনালে যারা কাজ করেন, তারা একটি পরিবারের সদস্য।’

আমিনুল ইসলাম বলেন, ‘কোনো নির্দোষ মানুষ তার মাধ্যমে বিন্দুমাত্র কোনো হয়রানির শিকার হবেন না। কোনো অপরাধী পার পেয়ে যাবেন—এ চিন্তা করে লাভ নেই।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.