বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি—এই চার মন্ত্রণালয়ে নতুন চার সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. কামরুজ্জামান চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

অন্য প্রজ্ঞাপনে একই শর্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, আব্দুল খালেককে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে একই শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে। আর রফিকুল আই. চৌধুরীকে একই শর্তে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করার পর বিএনপি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একাধিক মন্ত্রণালয়ের সচিবদের নিয়োগ বাতিল করে। সবশেষ এক দিনে ৯ সচিবের চুক্তি বাতিল করা হয়।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.