বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ৬ দিন, ৩ দিন অনলাইনে

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ৬ দিন, ৩ দিন অনলাইনে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ও বাকি ৩ দিন সশরীর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। জোড়-বিজোড় দিন হবে অনলাইন, অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে নিতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকাসহ শহর এলাকার জন্য কি না, এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.