মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পথে হাঁটবে সরকার: হুমায়ুন কবির

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পথে হাঁটবে সরকার: হুমায়ুন কবির

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবির জানান, দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না। ভারত-বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত।

হাদি হত্যাকারীদের দেশে আনার বিষয়ে তিনি বলেন, তাদের দেশে আনার প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে। তবে এখনো কিছু ফাইনাল হয়নি, ব্যাপারটি বিবেচনাধীন আছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.