রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাতিয়ার সহিংসতা বন্ধে তারেক রহমানের কাছে যাবো: হান্নান মাসউদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

হাতিয়ার সহিংসতা বন্ধে তারেক রহমানের কাছে যাবো: হান্নান মাসউদ

নেয়াখালীর হাতিয়া উপজেলায় সহিংসতা বন্ধে পুলিশের কাছে নয়, এখন সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন বলে জানিয়েছেন শাপলা কলি প্রতীকের বিজয়ী প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর একাধিক সহিংসতায় আহত কর্মী সমর্থকদের দেখতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।    

হান্নান মাসউদ জনান, নির্বাচনের আগে ও পরে সহিংসতায় এখন পর্যন্ত হাতিয়ার চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
 
তিনি বলেন, ‘যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তাই হাতিয়ার এ সহিংসতা বন্ধে পুলিশের কাছে না গিয়ে সরাসরি তারেক রহমানের কাছে যাবো।’  

জামায়াতের সঙ্গে জোট হয়ে সংসদে যাবে কি না জানতে চাইলে হান্নান মাসউদ বলেন, ‘এনসিপি ও জামায়াত জোটের বৈঠকের পরে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।’ বলেও জানা তিনি।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.