বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনীত হওয়ার পর এটিই কমিটির প্রথম বৈঠক।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই কার্যালয়ে রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা শুরু হয়। ওই সভা শেষ হওয়ার পর জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন।
আরও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিহউল্লাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









