কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।
গত শুক্রবার দুপুরে গুলশান ১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিলের পর থেকে তাদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ।
এর পরের দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ডিএমপি বলেছিল, গ্রেপ্তাররা ‘শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারী’। তাদের অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









