২০২৬ ব্যালন ডি’অরের লড়াই আগের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে এ নিয়ে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে।
মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’র সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ করা হবে। এর আগেই সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়েছে। সেখানে ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকেই যোগ্য মনে করার কথা জানিয়েছেন ইয়ামাল।
সংবাদপত্র স্পোর্টের প্রতিবেদনে ইয়ামালের মন্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দেব? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বসেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’
বিশ্বসেরা দুই খেলোয়াড় কারা—এমন প্রশ্নের উত্তরে ইয়ামাল বলেন, ‘আমার কাছে কিলিয়ান এমবাপ্পেও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’
কয়েকদিন আগে এমবাপ্পেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ব্যালন ডি’অর ভিন্ন কোনো খেলোয়াড়কে দেওয়া উচিত। তবে ফুটবল দলীয় খেলা হওয়ায় দলের সাফল্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এর আগে একবার নিজেকে ব্যালন ডি’অর প্রাপ্য দাবি করায় এমবাপ্পের সমালোচনা করেছিলেন কেউ কেউ। এরপরও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ বছর ব্যালন ডি’অর জেতা তার অন্যতম লক্ষ্য এবং স্বল্পমেয়াদি লক্ষ্য।
আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে এই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
সাধারণত ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যকেও ব্যালন ডি’অর জয়ের মাপকাঠি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে ইয়ামাল এমবাপ্পের চেয়ে এগিয়ে থাকবেন। দুজনের পায়েই গোল দেখা যাচ্ছে, তবে বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন এবং চ্যাম্পিয়নও হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









