চার দিনের সফরে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তার এ সফর।
বুধবার (৭ অক্টোবর) সম্মেলনে অংশ নিতে সকালে ঢাকা ছাড়বেন জামায়াত আমির। তুরস্ক সফর শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন তিনি।
এরপর আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।
ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









