বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়।

ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তি দাবি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয় এবং এর একদিন পরই রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অপরাধে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.