সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধুনটে জামায়াতের হ্যাঁ ভোটের প্রচারনায় বিএনপির হামলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

ধুনটে জামায়াতের হ্যাঁ ভোটের প্রচারনায় বিএনপির হামলা

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির নেতাকর্মীর হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হ্যাঁ ভোটের প্রচারনাকালে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০), নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় হ্যাঁ ভোটের প্রচারনা করতে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে জামায়াতের ৭ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, নির্বাচনের প্রচারনা নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তাদের ওপর হামলা চালানো কিংবা মারপিটে আহত করার অভিযোগ সঠিক নয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের প্রচারনা নিয়ে দুই দলের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

 

কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.