ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কিফায়েতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মো. আলিফ (১৫) নামের ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরিবার জানায়, হবিগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠিতে তার নানাবাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। তবে আলিফ সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিখোঁজের তিন দিন পর নদীতে তার লাশ ভেসে ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









