মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:২৮ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১২:২৮ পিএম

প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট

চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করেছে বাংলাদেশ। তবে জমে গেছে শান মাসুদ ও বাবর আজমের জুটি।

লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের রান ২৬ ওভারে ২ উইকেটে ১০১।

২৫ বলে দুই চারে ২৪ রানে ব‍্যাট করছেন বাবর। ৫৫ বলে ছয় চারে ৪১ রানে খেলছেন মাসুদ। তাদের জুটতে ৬০ রান এসেছে ৬১ বলে।

দিনের শুরুতে আব্দুল্লাহ ফাজালের উইকেট নেন নাহিদ রানা। পরের ঘণ্টায় আজান আওয়াইজকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মাসুদ।

দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০ 
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৩৭) ২৬ ওভারে ১০১/২ 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.