রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ভুটানকে হারিয়ে বাঘিনীদের উড়ন্ত সূচনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

ভুটানকে হারিয়ে বাঘিনীদের উড়ন্ত সূচনা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজেদের একক আধিপত্যের জানান দিয়েছে লাল-সবুজের বাঘিনীরা।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও অপেক্ষা করতে হয় প্রথম গোল পেতে। ২৭ মিনিটে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত উপহার দিয়ে প্রথম গোলটি করেন মামনি চাকমা। মামনি কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান। জালে যাওয়ার আগে বল ভুটানের গোলকিপারের হাতে লেগেছে কি না রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি। বল সরাসরি জালে গেলে এটি অলিম্পিক গোল। মামনির গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। প্রথমার্ধেই আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নারী দল।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে তছনছ করে দেয় আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয় ভুটান। 

গোলরক্ষক পরিবর্তন করেও খুব একটা লাভ হয়নি; ম্যাচের ৫৯ মিনিটে বাংলাদেশ পায় তাদের ষষ্ঠ গোলটি। বাকি সময়ে এসেছে আরও ছয় গোল। গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার জাতির এই টুর্নামেন্টের বাকি দুই দল স্বাগতিক নেপাল ও ভারত। তারা বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় মুখোমুখি হবে  আজ। লিগভিত্তিক টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে।

সাফ পরিসংখ্যানে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে এই পর্যন্ত ৬টি টুর্নামেন্টের ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.