বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অস্ট্রেলিয়ান ওপেন

ইতিহাস গড়লেন আলকারাজের

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

ইতিহাস গড়লেন আলকারাজের

টেনিস বিশ্বের নতুন সম্রাট হিসেবে নিজের অভিষেক ঘটালেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।

রোববার (১ ফেব্রুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পাশাপাশি ‘ক্যারিয়ার স্লাম’ পূর্ণ করার গৌরব অর্জন করেছেন তিনি।

সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ পারলেন না ইতিহাস গড়তে; অধরাই থেকে গেল ‘২৫’। জোকোভিচ পারলেন না মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা হতে।

তাকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল জিতে উল্টো ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। এই স্প্যানিশ তারকা অস্পৃষ্ট অস্ট্রেলিয়ান ওপেনও জয় করে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেই রেকর্ড গড়েছেন। স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী আলকারাজ।

সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।

মহাকাব্যিক দুই সেমিফাইনাল জিতেই ফাইনালে উঠেছিলেন আলকারাজ ও জোকোভিচ। তবে ফাইনালটা প্রত্যাশা মেটাতে পারেনি। একটি–দুটি ব্রেক পয়েন্ট পেলেও যার যার সার্ভিস ধরে রেখেছিলেন দুজনই।

ম্যাচের শুরুটা ছিল ৩৮ বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটটা ৩৩ মিনিটেই ৬-২ গেমে জিতে নিয়েছিলেন গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা পুরুষ খেলোয়াড়। দ্বিতীয় সেটে হয় উল্টো ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ।

তৃতীয় সেটের স্কোরটা ভুল বোঝাতে যথেষ্ট। আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে তাকে। শেষ গেমে তো চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন জোকোভিচ।

শেষ সেটটাই হয়েছে সবচেয়ে লম্বা সময়ের। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ১২ নম্বর গেমেই প্রথম সার্ভিস ব্রেক করতে পারেন কেউ। আর তাতেই সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবার নরমান ব্রুকস কাপ হাতে তুললেন আলকারাজ। 

প্রথমবার রড লেভার অ্যারেনায় ফাইনালে উঠেও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারলেন না রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। কেন রোজওয়ালের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও আপাতত গড়া হলো না জোকোভিচের।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.