রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ভারতকে হারিয়ে জয়ের ধারায় অব্যাহত বাংলাদেশ

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

ভারতকে হারিয়ে জয়ের ধারায় অব্যাহত বাংলাদেশ

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। 

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে ভারতকে। বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার। 

টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। তাদের অর্জন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত।

ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে বয়সভিত্তিক নারী ফুটবলে দুদল একে অপরের মুখোমুখি হয়েছে আজ। খেলা শুরুর আগে দুদলের খেলোয়াড়রা হাত মেলান। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে পেরে উঠতে পারেনি ভারতের মেয়েরা।

খেলার প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করেন অর্পিতা বিশ্বাসরা। নেপালের পোখারার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশে মেয়েরা। ভারতকে চাপে রেখে গোল আদায় করে নেন তারা। ২৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ্য এনে দেন অর্পিতা।

এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর স্কোর লাইন ধরে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা। উল্লেখ, টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.