টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দিল্লিতে নিজেদের শক্তির জানান দিয়ে নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস। নামিবিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপে রানরেটে পাকিস্তানকে টপকে গেছে দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া ৮ উইকেটে ১৫৬ রান তুলে। ইয়ান নিকোল লফটি-ইটন ৩৮ বলে ৪২ রান করেন ও ইয়ান ফ্রাইলিঙ্ক করেন ২৬ বলে ৩০ রান। এছাড়াও অধিনায়ক গেরহার্ড এরাসমাস ১৮ রান, জেজে স্মিট ২২ রান করে যোগ করেন।
নেদারল্যান্ডসের পক্ষে লোগান ভ্যান বিক ও বাস দে লিডে দুটি করে উইকেট নেন।
জবাবে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় নেদারল্যান্ডস। বাস দে লিডে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। কলিন অ্যাকারম্যান ৩২ রান ও ওপেনার মাইকেল লেভিট ১৫ বলে ২৮ রান করেন।
নামিবিয়া: ২০ ওভারে ১৫৬/৮ (লফটি–ইটন ৪২, ফ্রাইলিঙ্ক ৩০, স্মিট ২২; ফন বিক ২/১৩, ডি লিডি ২/২০)।
নেদারল্যান্ডস: ১৮ ওভারে ১৫৭/৩ (ডি লিডি ৭২*, অ্যাকারম্যান ৩২, লেভিট ২৮; স্কোলটজ ১/২৭)।
ফল: নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বাস ডি লিডি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









