ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হবে আগামী বৃহস্পতিবার। এ জন্য দলের প্রধান কোচ থমাস ডুলি ২৮ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছেন। তবে সেই তালিকায় নেই হামজা চৌধুরীর নাম।
হামজা চৌধুরীর নাম না থাকা প্রসঙ্গে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, প্রবাসী ফুটবলার কাউকেই প্রাথমিক তালিকায় রাখা হয়নি। যাদের ডাকা হবে তারা তাদের সুযোগ মতো এসে যোগ দেবেন।
বৃহস্পতিবার ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে কোচ থমাস ডুলির কাছে রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছাড় দিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ করেছে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ।
ডাক পাওয়া ফুটবলাররা হলেন: মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুলাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ রিদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









