আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিটম্যান খ্যাত রোহিত শর্মাকে প্রস্তাব দেওয়া হলে তাতে রাজি হননি তিনি। এতে অধিনায়ক হিসেবে পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির দলটি বিকল্প হিসেবে দুজন তারকা ক্রিকেটারের নাম পছন্দ করেছে বলে জানা গেছে।
মুম্বাই ইন্ডিয়ান্স মোটা অঙ্কের টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে ফের দলে ভেড়ায়। রোহিতকে সরিয়ে তাকে অধিনায়কও করা হয়। কিন্তু দলটি একেবারেই সাফল্য পাননি।
এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে রয়েছে। যার মধ্যে আছে কেকেআরও।
ভবিষ্যতে হার্দিক মুম্বাইয়ে থাকুক বা না থাকুক, তার নেতৃত্ব থাকবে না। হয়তো শুধু প্লেয়ার হিসেবেই দলে থাকবেন তিনি।
তাই প্রশ্ন উঠেছিল অধিনায়ক হবেন কে? মুম্বাই ফিরতে চেয়েছিল রোহিতের কাছে। ২০১৩ সালে মাঝামাঝি রোহিত অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে মুম্বাই।
তবে এবার আর অধিনায়ক হতে চান না রোহিত। সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। সেক্ষেত্রে মুম্বাই ম্যানেজমেন্ট দুজনকে গুরুত্ব দিচ্ছেন।তারা হলেন জশপ্রীত বুমরাহ ও তিলক বর্মা।
তাদের মধ্যে বুমরাহ প্রথম থেকে মুম্বাইয়ের অংশ। অনেকে ভেবেছিলেন রোহিতের জায়গায় তাকে নেতৃত্ব দেওয়া হতে পারে। এবার ফের বুমরাহর নাম। ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আবার হার্দিকের অনুপস্থিতিতে মুম্বাইয়ের অধিনায়কের কাজও করেছেন। তবে তার ক্ষেত্রে সমস্যা হলো চোট-আঘাত।
সেই জন্য মুম্বাই চাইছে নতুন কোনো তারকাকে। যিনি ভবিষ্যতেও দল সামলাতে পারবেন। তিলক বর্মা ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকার তার ওপর ভরসা রেখেছেন। ব্যাটে-বলে মুম্বাইকে বহু ম্যাচ জিতিয়েছেন। ফলে আগামী দিনে তিলককে মুম্বাইয়ের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









