পাকিস্তানের মাটিতে শ্রীলংকাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি বাটলারকে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। অন্যদেকে ইনজুরি সমস্যা না থাকলেও বিশ্রাম দেওয়া হয়েছে আর্চারকে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আদিল রশিদ ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।
ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ আট বছর পর আবারও ইংল্যান্ড দলে ফিরেছেন লেগ স্পিনার ম্যাসন ক্রেইন। ২০১৭ সালে অভিষেকের পর পরের বছর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ ও ২৪ অক্টোবর পাকিস্তান এবং ২১ ও ২৮ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
টুর্নামেন্টের ফাইনালে উঠলে ৩০ অক্টোবরও শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









