শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

ফাইল ফটো

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে যৌথভাবে আয়োজিত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে বলে জানিয়েছে আইসিসি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে, সেখানে সরাসরি খেলবে বাংলাদেশ।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের র‌্যাংকিং এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে অবস্থান কেমন হবে এ নিয়ে উদ্বিগ্ন ছিল ক্রিকেট মহল।

আইসিসি জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত শীর্ষ ১২ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন র‌্যাংকিংয়ের নয় নম্বরে আছে। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। যার ফলে র‌্যাংকিংয়ে পরিবর্তনেরও সুযোগ নেই।

২০২৮ আসরের সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড আগেই সরাসরি জায়গা পেয়েছিল। এখন সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলবে।

সরাসরি খেলার যোগ‌্যতা পাওয়া দলের তালিকা আগামী ৯ মার্চের ফাইনালের পরদিন পূরণ হবে। যা পূরণ হবে ৩ দল নিয়ে। টি-টোয়েন্টি র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল‌্যান্ড এই সুযোগ পেতে যাচ্ছে। বাংলাদেশের মতো আয়ারল‌্যান্ড ও আফগানিস্তানের এ সময়ে কোনো আন্তর্জাতিক সূচি নেই।

এবারের মতো আগামী আসরেও খেলবে ২০ দল। ১২ দল চূড়ান্ত হওয়ার পর বাকি ৮টি দল বাছাই হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.