রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশ দলে সুযোগ পেলেন আনিকা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

বাংলাদেশ দলে সুযোগ পেলেন আনিকা

বাংলাদেশ নারী ফুটবল দলে প্রথমবার ডাক পেয়ে উচ্ছ্বসিত সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। তিনি বলেন, ‘শৈশব থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য ছিল। অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে। জাতীয় দলে নাম লেখাতে পেরে সত্যিই আমি খুশি।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার দলে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ খেলতে আজ রাত ২টায় ব্যাংকক হয়ে সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের।

বৃহস্পতিবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার আনিকার প্রশংসা করে বলেন, ‘তার বয়স ২০–২১ বছর। ফেডারেশনের একজন সদস্য, মিস্টার ফাহাদ তার জন্য সুপারিশ করেছিলেন। আমরা তার ভিডিও দেখেছি, অনুশীলন পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই সম্ভাবনাময়, ভবিষ্যতের জন্য বড় আবিষ্কার হতে পারে।’

প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। এবার সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলা আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়।

বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া আনিকার জন্য সহজ ছিল না। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এখন ভালো লাগছে। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল... আবহাওয়া এবং সবকিছুই ছিল নতুন। ধীরে ধীরে উন্নতি করছি।’

১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

মূল টুর্নামেন্টে খেলার আগে ২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ফুটবল ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে আফঈদাদের।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.