চোট সারিয়ে এখনও ক্রিকেট মাঠে ফিরতে পারেননি হার্দিক পান্ডিয়া। কিন্তু আইপিএলের দলবদলে সম্মতি দিলেন তিনি। পরের বার আইপিএলে হার্দিককে নতুন জার্সিতে দেখা যাবে। এর বদলে মুম্বাই ইন্ডিয়ান্স পেতে চলেছে দুই ক্রিকেটারকে।
একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হার্দিককে পাঞ্জাব কিংসে বিক্রি করে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বাই। এর বিপরীতে পাঞ্জাব থেকে তারা পাচ্ছে পেসার আর্শদীপ সিং এবং উইকেটকিপার বিষ্ণু বিনোদকে। সর কাগজপত্র বোর্ডের কাছে জমা দিয়েছে দুই দলই। তা খতিয়ে দেখে দলবদলের সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বোর্ড।
এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “ট্রেড সম্পূর্ণ। হার্দিক পাঞ্জাবে যাচ্ছে এবং আর্শদীপ মুম্বাইয়ে আসছে। শ্রেয়াস আয়ারের অধীনে খেলার সুযোগ পেয়ে খুশি হার্দিক। হার্দিক এবং আর্শদীপকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক এবং কোচ।পাঞ্জাবের মালিকদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে কোচ, অধিনায়ক এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।”
কত টাকায় হার্দিক পাঞ্জাবে যাচ্ছেন বা কত টাকায় আর্শদীপ মুম্বাইয়ে যোগ দিচ্ছে তা জানা যায়নি। তবে নিলাম নয়, ‘ট্রেড’-এর মাধ্যমেই হার্দিককে বিক্রি করা হচ্ছে। ঠিক যেভাবে তাকে তিন বছর আগে গুজরাট থেকে নেওয়া হয়েছিল।
হার্দিককে নেওয়ার দৌড়ে কেকেআরসহ একাধিক দল ছিল। সবচেয়ে বেশি এগিয়ে ছিল রাজস্থান।
শোনা গেছে, অনেকদিন ধরেই দুই দলের কথাবার্তা চলছিল। কিছু দিন আগে মুম্বাই স্পষ্ট করে দেয় যে, হার্দিকের বদলে তারা কাদের চায়। পাঞ্জাব শেষমেশ রাজি হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবও দল বদলাতে পারেননি বলে শোনা যাচ্ছিল। কিন্তু তিনি মুম্বাইয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মুম্বাই থেকেই হার্দিকের উত্থান। ২০১৫-২০২১ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলার পরেই তিনি নজর কাড়েন এবং দেশের হয়ে তিনটি ফরম্যাটেই সুযোগ পান।
তবে ২০২২-এ তাকে নিলামে কিনে নেয় গুজরাট। নেতৃত্ব না পেয়ে দল বদলেছিলেন হার্দিক। গুজরাটকে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ করিয়ে ২০২৫-এ ফিরে আসেন মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে। তবে এখানে ফিরে সেই সাফল্য পাননি তিনি।
তাই নতুন দলের জার্সি পরতে চলেছেন হার্দিক, যাদের হয়ে আগে কখনও খেলেননি তিনি।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









