রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজা ফিরলেন রাজত্বে

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

রাজা ফিরলেন রাজত্বে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সুপার এইটে তোলার কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তিনি পুনরায় উঠে এসেছেন শীর্ষস্থানে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাজা। এরপর ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে যোগ করেন ২৭ রান। ধারাবাহিক এই অবদানের পুরস্কার হিসেবে তিনি ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ওঠেন ২৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। সাম্প্রতিক সময়ে এই দুই অলরাউন্ডারের মধ্যে একাধিকবার শীর্ষস্থান হাতবদল হয়েছে।

অন্যদিকে অলরাউন্ডার তালিকায় দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ভারতের শিবম দুবে। তিন ধাপ উন্নতি করে অষ্টম স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় ইনিংসের দেখা না পেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে তার ব্যবধান ৬১ পয়েন্ট।

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন। ভারতের ঈশান কিষান তিন ধাপ উন্নতি করে পাঁচে এবং দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস ১০ ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে সেঞ্চুরি করে দলকে জেতানো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ উন্নতি করে ১৮তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। ২৩ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। ভারতের যশপ্রীত বুমরা সাত ধাপ এগিয়ে অষ্টম স্থানে, আর ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি ১৭ ধাপ উন্নতি করে যৌথভাবে ২১তম স্থানে উঠেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই পর্যায়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক সাফল্য এবং রাজা–আইয়ুবদের র‌্যাঙ্কিং লড়াই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নতুন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.