সিরিশ কাগজ কাণ্ডে একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসার মধ্যেই সিডনির রাস্তায় স্ত্রীর সঙ্গে ‘ঝগড়া’ করতে দেখা গিয়েছে প্যাট কামিন্সকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে এর একটি ভিডিও ঘুরতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, কামিন্সের উদ্দেশে হাত নেড়ে উত্তেজিতভাবে কিছু বলছেন তার স্ত্রী বেকি। কামিন্সকে চুপ করে তা শুনতে দেখা গিয়েছে। মাঝে মাঝে দুই-একটা কথাও বলেছেন। প্রায় এক মিনিটের ভিডিওতে তিনি কার্যত চুপই ছিলেন।
অনেকেই ভেবেছিলেন, ব্যক্তিগত জীবনেও হয়তো সমস্যা তৈরি হয়েছে কামিন্সের। স্ত্রীর সঙ্গে হয়তো ঝামেলা হয়েছে।
কয়েক ঘণ্টা পরেই সেই জল্পনার অবসান ঘটান বেকি। সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্স এবং সন্তানের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, ‘‘আমার ভালোবাসারা।’’
ফলে দু’জনের দূরত্ব নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা শেষ হয়।
তার আগেই কামিন্সের পোস্ট নিয়ে হইচই শুরু হয়। তিনি বৃহস্পতিবার সকালেই একটি পোস্টে লেখেন, “সংবাদমাধ্যমের সঙ্গে এই সপ্তাহে কথা বলার সুযোগ পেয়ে খুশি। উজ়ি যে যে অভিযোগ এনেছে তা বোঝার জন্য কিছুটা সময় দরকার ছিল। তা হলে ঠিকঠাক উত্তর দিতে পারব।”
কামিন্স জানিয়েছেন, শুক্রবার শেফিল্ড শিল্ডের ম্যাচ দেখতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যাবেন। সেখানেই সকাল ৯.৩০টায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








