দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের বলে ওপেনার এইডেন মার্করাম আউট হওয়া ছাড়া বাংলাদেশের জন্য তেমন কিছুই ছিল না। তবে ৪০০ রানে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশ দিন শেষ করেছে স্বস্তি নিয়েই। দিনের শেষ সেশনে স্বাগতিকরা হারিয়েছে ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে।
টেস্টের দৃতীয় দিন শেষে বাংলাদেশের স্বস্তির আরও একটি কারণ, জোহানেসবার্গে প্রথম ইনিংসে অন্তত ৩২০ রান করেছে, এমন দল কখনো হারেনি। ৭ বার ড্র হয়েছে আর ১২ বার জিতেছে ওই দলগুলো। বাংলাদেশকে এই ম্যাচে হারাতে হলে তাই নতুন ইতিহাসই লিখতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
স্বাগতিকরা এখনও ১১৩ রানে পিছিয়ে আছে তারা, প্রোটিয়াদের হাতে আছে ৬ উইকেট।
প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই এক উইকেট তুলে দারুণ শুরু করেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, এতে এইডেন মার্করাম ৮ বলে ৪ রান করে ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলটি জোবায়ের হামজার প্যাডে আঘাত হানে। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো দেওয়াল হয়ে দাঁড়ান হামজা-অ্যাকারম্যান। গড়েন ২০২ রানের জুটি। এরই মধ্যে ব্যাক্তিগত সেঞ্চুরিও তুলে নেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে মাত্র ১২৫ বল খেলেছেন। যেখানে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ব্যাটার হামজাও। তবে তাকে ৮৩ রানে ফিরিয়েছেন মুমিনুল।
একধিকবার বোলিং পরিবর্তন করেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তখন বল তুলে দেন মুমিনুলের হাতে। এই পার্টটাইম বোলারই শেষ পর্যন্ত জুটি ভেঙেছেন। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন হামজা।
সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করেন অ্যাকারম্যান। তাতে হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির সামনে ক্যাচ দেন এই ওপেনার। ১৬৪ বলে ১৫৭ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল ২১ চার ও এক ছক্কা।
পাঁচে নামা ব্রিটকিকে থিতু হতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








