বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারী এশিয়ান কাপ

চীনের সাথে লড়াই করে হারল বাঘিনীরা

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

চীনের সাথে লড়াই করে হারল বাঘিনীরা

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপের মঞ্চে অভিষেকটা জয়ে রাঙাতে না পারলেও এশিয়ার পরাশক্তি ও ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেছে বাঘিনীরা। প্রথমবারের মতো খেলতে নেমে সিডনির মাঠে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল।

সিডনির ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ ১০ মিনিটের খেলা বাদ দিলে চীনের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়েছে আফঈদা-ঋতুপর্নারা।

ম্যাচের ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এছাড়া পুরো ম্যাচে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। খেলার ১৪ মিনিটেই দারুণ এক দূরপাল্লার শটে মুগ্ধতা ছড়ান ঋতুপর্না চাকমা। চীনের গোলরক্ষক দক্ষতা দেখাতে না পারলে গোল পেয়ে যেতে পারতো বাংলাদেশ।

খেলার শুরুতে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে মিডফিল্ডে শক্তি বাড়ালেও ম্যাচে ফিরতে পারেনি কোচ পিটার বাটলার দল। কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। চীনের মেয়েদের অভিজ্ঞতা আর দুরন্ত গতির ফুটবলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাটলারের দলকে।

ওয়াং শুয়াং ৪৪ মিনিটে চীনের হয়ে প্রথম গোলটি করেন। দূরপাল্লার শটে গোল করেন এই মিডফিল্ডার। আর ৪৬ মিনিটে চীনের ঝ্যাং রুইচের নেওয়া শটে ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে বল বাংলাদেশের জালে জড়ায়।

এরপর দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল খেলে বেশ কিছু সুযোগ তৈরি করে চীন। কিন্তু আর গোলের মুখ দেখেনি তারা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চীনের মেয়েরা।

উল্লেখ, নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আর বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে।

আগামী ৬ মার্চ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.