বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোনালদোর চোট ধারণার চেয়ে গুরুতর

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

রোনালদোর চোট ধারণার চেয়ে গুরুতর

রোনালদোর চোট নিয়ে এলো এক নেতিবাচক খবর। প্রথমে যেমনটা ভাবা হয়েছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যামস্ট্রিং ইনজুরিটি তার চেয়েও অনেক বেশি গুরুতর বলে জানিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস। ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে চিকিৎসার জন্য রোনালদোর মাদ্রিদে যাবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহের শেষে আল ফাইহার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

শনিবার নিওম এসসির বিপক্ষে লিগ ম্যাচের আগে কোচ জর্জ জেসুস বলেন, পরীক্ষার পর বোঝা গেছে চোটটি প্রত্যাশার চেয়ে গুরুতর। তাই রোনালদোকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, রোনালদো তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এবং ক্লাব আশা করছে তিনি দ্রুতই দলে ফিরবেন।

এই মাসের শেষ দিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে আশাবাদী রোনালদো। পর্তুগাল জাতীয় দল আগামী ২৮ মার্চ প্রীতি ম্যাচে এস্তাদিও আজটেকায় মেক্সিকো জাতীয় দলের মুখোমুখি হবে। এরপর আটালান্টায় ৩১ মার্চ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

সৌদি পেশাদার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে আছেন রোনালদো। তিনি ২১ গোল করেছেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.