মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই কথা জানানো হয়।
ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের নেতাকে হত্যা করেছে—এ কথা বিবেচনা করলে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
বিশ্বকাপে ইরানের পুরুষ দল মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রে।
ইরানের উদ্বোধনী ম্যাচটি ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









