বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আফ্রিকার বিপক্ষে কিউইদের টি-টুয়েন্টি দল ঘোষণা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

আফ্রিকার বিপক্ষে কিউইদের টি-টুয়েন্টি দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার এবং বাকি দুই ম্যাচে টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।

ব্যস্ত সূচীকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট রোটেশন পদ্ধতিতে দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর রয়েছে। এছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিসিএল) বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশগ্রহণ করার কথা রয়েছে। এরপরপরই রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর।

প্রায় তিন বছর পর টি-টুয়েন্টি ম্যাচে ফিরতে যাচ্ছেন ল্যাথাম। ঘরোয়া সুপার স্ম্যাশ ও ফোর্ড ট্রফিতে ক্যান্টাবুরির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে ল্যাথাম দলে ফিরেছেন।

অফ স্পিনিং অল-রাউন্ডার মিচেল ব্রেসওয়েল কাফ ইনজুরির কারনে টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। তিনি এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়া ফিটনেস সমস্যার কারনে ফাস্ট বোলার এ্যাডাম মিলনে (গোঁড়ালি), ব্লেয়ার টিকনার (গোঁড়ালি) ও উইল ও’রুর্ক বাদ পড়েছেন।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার ন্যাথান স্মিথ। সিম-বোলিং অল-রাউন্ডার হিসেবে জিমি নিশান ও জস ক্লার্কসন দলে থাকছেন।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ আগামী ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে। 

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক, ১ম, ২য় ও ৩য় ম্যাচ), কাটেন ক্লার্ক (৪র্থ ও ৫ম ম্যাচ), জস ক্লার্কসন, ডেন ক্লেভার (৪র্থ ও ৫ম), ডেভন কনওয়ে (১ম, ২য় ও ৩য়), লোকি ফার্গুসন (২য় ও ৩য়), জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, টম ল্যাথাম (৪র্থ ও ৫ম), জেইডেন লেন্স (৪র্থ ও ৫ম), কোল ম্যাককোঞ্চি, জিমি নিশান, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোদি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.