শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিষ্প্রভ মেসি, ৮৯৯ গোলেই আটকে থাকলেন

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

নিষ্প্রভ মেসি, ৮৯৯ গোলেই আটকে থাকলেন

ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলর প্রথম লেগে ন্যাশভিলের সাথে গোলশুন্য ড্র করায় লিওনেল মেসি ক্যারিয়ারের ৯০০তম গোলের কাছাকাছি গিয়েও তা পূরণ করতে পারেননি।

আর্জেন্টাইন তারকাকে পুরো ম্যাচ জুড়েই কঠোরভাবে মার্কিংয়ে রেখেছিল ন্যাশভিলের ডিফেন্ডাররা। ফলে তিনি খুব একটা গোলের সুযোগ পাননি।

গত শনিবার ইউনাইটেড ডিসির বিপক্ষে এমএলএস ম্যাচে গোল করে মেসি তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল এবং মিয়ামির হয়ে ৮০তম গোল করেছিলেন। ফলে তিনি এখন ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন।

মেসি বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল, পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫টি গোল করেছেন।

দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত হবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.