পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ধাপে ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।
একই ফ্লাইটে পাকিস্তানে গেছেন এই দুই ক্রিকেটার। দেশ ছাড়ার বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভক্তদের জানিয়েছেন। এছাড়াও গতকাল সোমবার গেছেন আরো চার ক্রিকেটার।
এবারের আসরে রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে। অন্যদিকে তানজিদ প্রতিনিধিত্ব করবেন পেশোয়ার জালমির। তানজিদের জন্য এটি পিএসএলে প্রথম আসর, যা তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোট ছয়জন ক্রিকেটার।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণে পুরো টুর্নামেন্ট খেলা সম্ভব নাও হতে পারে তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









