শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইনজুরিতে ক্লাসিকো শেষ কারভাহালের

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৮:১৬ পিএম

ইনজুরিতে ক্লাসিকো শেষ কারভাহালের

পায়ের আঙুলের হাড় ফেটে যাওয়ার কারণে ১০ মে অনুষ্ঠিত ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী ডিফেন্ডার দানি কারভাহাল।

শনিবার (২ মে) রিয়ালের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহ সাইডলাইনে থাকতে হবে অভিজ্ঞ এই রাইটব্যাককে। ধারণা করা হচ্ছে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ক্লাবের মৌসুমের শেষ ম্যাচে তিনি ফিরতে পারেন।

রবিবার (৩ মে) এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচ শেষে নির্ধারণ হয়ে যেতে পারে লা লিগার চ্যাম্পিয়নশিপ। আজ রাতে ওসাসুনার মাঠে যদি বার্সা জেতে এবং রিয়াল কালকের ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কাতালান জায়ান্টরা চ্যাম্পিয়ন হবে।

পরের রবিবার বার্সার মাঠে খেলবে রিয়াল। এটাই তার শেষ ক্লাসিকো হওয়ার কথা ছিল। রিয়ালের সঙ্গে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জেতা কারভাহালের চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে।

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার আসন্ন বিশ্বকাপে স্পেনের স্কোয়াডে থাকার আশা করেছিলেন। কিন্তু একের পর এক ইনজুরিতে সেই সুযোগ ক্ষীণ হতে শুরু করেছিল, ফের আরেক চোটের ধাক্কা যেন তা শেষই করে দিলো।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.