রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেসি ঝড়ে মায়ামির বড় জয়

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৪৪ এএম

আপডেট: ১৪ মে ২০২৬, ১১:৪৪ এএম

মেসি ঝড়ে মায়ামির বড় জয়

আমেরিকান মেজর লিগ সকারে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে দ্রুততম সময়ে ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়ার পর এবার জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

ম্যাচটিতে মেসি চাইলে হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

চলতি মৌসুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। টপ স্কোরারের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

ম্যাচে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ২৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচার গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত শটে আবার সমতা ফেরান মেসি।  

৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর সেট-পিস পরিস্থিতিতে জার্মান বারতেরামে গোল করে দলকে এগিয়ে দেন।

শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.