মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রথম আঘাত নাহিদের

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:০৩ এএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১১:০৩ এএম

প্রথম আঘাত নাহিদের

নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন নাহিদ রানা। তার চমৎকার ডেলিভারিতে ক‍্যাচ দিয়ে ফিরে গেলেন আব্দুল্লাহ ফাজাল।

অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব‍্যাট পেতে দিয়েছিলেন বাঁহাতি ওপেনার। স্কয়ার দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু নাহিদের গতির জন‍্য ঠিকঠাক খেলতে পারেননি। দ্রুত গতিতে বল যায় গালিতে। সেখানে দারুণ ক‍্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

ভাঙল ৬২ বল স্থায়ী ২৭ রানের উদ্বোধনী জুটি। ২৮ বলে এক চারে ৬ রান করেন ফাজাল।

১২ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৩১। ক্রিজে আজান আওয়াইজের সঙ্গী শান মাসুদ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০ 
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৩৭) ১২ ওভারে ৩১/১ 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.