মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বার্নলিকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:২৬ এএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১১:২৬ এএম

বার্নলিকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

জয়টা বড় ব্যবধানের নয়, দাপুটে পারফরম্যান্সেরও নয়। তবে মৌসুমের এই পর্যায়ে আর্সেনালের কাছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২২ বছরের শিরোপা খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। সোমবার রাতে ঘরের মাঠে বার্নলিকে হারিয়েছে তারা।

সোমবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ৩৭তম রাউন্ডে বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। ম্যাচের জয়সূচক গোলটি করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।

এই জয়ে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বার্নলি শুরু থেকেই কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের ৩৭ মিনিটে সেই ডেডলক ভাঙেন হাভার্টজ। বুকায়ো সাকার কর্নার কিক থেকে চমৎকার এক হেডে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের ১৮তম গোল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণ বজায় রাখে আর্সেনাল। সেই সুযোগ ও এসেছিল গানারদের সামনে। মিডফিল্ডার এবারোচি ইজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান ২-০ করার সুযোগ হাতছাড়া হয়। তবে রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ের পর ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৮২। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আজ মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। এই ম্যাচে সিটিজেনরা যদি হেরে যায়, তবে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.