দেশের বাজারে আবারও বাড়ল সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল।
নতুন মূল্যতালিকা:
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)। ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা)। ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা (বৃদ্ধি ১,৭৫০ টাকা)। সনাতন পদ্ধতি সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)।
অন্যদিকে, সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার গহনার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫৯ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ১১৬ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









