বাংলাদেশে অন-রোড ও অফ-রোড মোটরসাইকেল সেগমেন্টে নতুন মাত্রা যোগ করতে বিশ্বখ্যাত ব্র্যান্ড হিরো মোটোকর্প উন্মোচন করল তাদের জনপ্রিয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ‘এক্সপালস ২০০ ৪ভি’ (XPulse 200 4V) এবং ‘এক্সপালস ২০০ ৪ভি প্রো’ (XPulse 200 4V Pro)।
বাংলাদেশে যৌথ পার্টনার নিলয় মোটরস লিমিটেডের সঙ্গে ব্যবসার ১২ বছর পূর্তির মাইলফলক উদ্যাপনে এই ২০০ সিসি সিরিজের মোটরসাইকেল দুটি বাজারে আনা হলো।
ডাকার রেসিংয়ের অ্যাডভেঞ্চার দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই বাইকগুলোতে রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, অয়েল-কুলড ইঞ্জিন, যা ১৮.৯ বিএইচপি পাওয়ার ও ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে।
এক নজরে নতুন দুই মডেল:
ফিচার
এক্সপালস ২০০ ৪ভি
এক্সপালস ২০০ ৪ভি প্রো
ব্যবহার
দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইল রাইডিং
শক্ত সামর্থ্য অফ-রোড রাইডিং
বিশেষত্ব
৮২৫ মিমি সিট হাইট, ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স
অ্যাডজাস্টেবল সাসপেনশন, ৮৯১ মিমি সিট হাইট, ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স
কালার
মেটালিক নেক্সাস ব্লু হোয়াইট
পার্ল ফেডলেস হোয়াইট
মূল্য
৩,৩৫,০০০ টাকা
৩,৬৫,০০০ টাকা
বাইকগুলোতে রাইডারদের সুবিধার জন্য রয়েছে ৩টি এবিএস মোড (রোড, অফ-রোড ও র্যালি), ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং এলইডি প্রজেক্টর হেডল্যাম্প।
হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতানে জানান, বাংলাদেশ কেবল তাদের বড় বাজারই নয়, বৈশ্বিক উৎপাদনেরও গুরুত্বপূর্ণ অংশ। এক্সপালস ২০০ সিরিজ বাংলাদেশে অ্যাডভেঞ্চার রাইডিং সংস্কৃতিকে এক ধাপ এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিলয় মোটরস লিমিটেডের দেশজুড়ে ৫৩০টিরও বেশি অনুমোদিত শোরুমে বাইক দুটি পাওয়া যাবে। প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে গ্রাহকরা পাবেন ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









