দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার টাকার ওপরে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬০ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।
গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বৈঠকে দেশীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) সার্বিক মূল্য বৃদ্ধি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের বাজারে সোনা ও রুপার নতুন এই বিক্রয়মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









