‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়াল সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হান্নান।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও সাংবাদিক ফজলুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









