‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাফরুল হাসান রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান তরফদার মিন্টু ও সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান সরোয়ার লাভলু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









